spot_img

ওমানে তৈরি হচ্ছে দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড মসজিদ

অবশ্যই পরুন

প্রথম বারের মতো থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে আধুনিক মসিজদ তৈরি করছে ওমান। গত ২ অক্টোবর ২০২৫ ওমানের ধোফার গভর্নরেটে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই মসজিদে আধুনিক নির্মাণ প্রযুক্তি ও ঐতিহ্যবাহী ইসলামিক নকশার সমন্বয় ঘটানো হবে।

আল খাইর মসজিদ প্রকল্প নামে পরিচিত এই নির্মাণ কাজটি পরিচালনা করবে আদি আর্কিটেক্টস ও থ্রিডি কংক্রিট প্রিন্টিং কোম্পানি ইননোটেক ওমান। এটি ধোফার পৌরসভার সহযোগিতায় এটি হচ্ছে ধারিজ ওয়াটারফ্রন্ট ডেভেলপমেন্ট প্ল্যানের অংশ। স্বাক্ষর অনুষ্ঠানটি ধোফারের গভর্নর, মহামান্য সাইয়েদ মারওয়ান বিন তুরকি আল সাইদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ধোফার পৌরসভা চেয়ারম্যান ড. আহমেদ বিন মোহসিন আল ঘাসানী এবং ইঞ্জিনিয়ার ইয়াসের বিন সাইদ আল বারামী জানান, এই প্রকল্প ওমানের সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলার পাশাপাশি আধুনিক ও টেকসই নির্মাণ পদ্ধতির প্রদর্শন করবে।

(সূত্র : টাইমস অব ওমান ও থ্রিডি প্রিন্টিং ইন্ডাস্ট্রি ডটকম)

সর্বশেষ সংবাদ

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো...

এই বিভাগের অন্যান্য সংবাদ