spot_img

আগে ২ গোল করেও জাপানের কাছে হেরে গেলো ব্রাজিল

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। তবে ফিফা প্রীতি ম্যাচে এবার জাপানের বিপক্ষে হেরেই গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওতে এবারের ফিফা উইন্ডোর নিজেদের শেষ ম্যাচে ২-৩ গোলে হেরেছে ব্রাজিল।

অথচ ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফলে আরও একটি বড় জয়ই দেখছিল কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্রনাট্য।

২০ মিনিটের মধ্যে ৩ গোল করে স্বাগতিক জাপান। ৫২ মিনিটে তাকুমি মিনামিনোর গোলের পর ৬২ মিনিটে কেইতো নাকামুরার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। এরপর ৭১ মিনিটে জাপানকে এগিয়ে নেন আয়াসে উয়েদা। শেষ পর্যন্ত ওই গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

এর আগে, প্রথমার্ধের ২৬ মিনিটে পাওলো হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল মার্তিনেল্লি। যদিও শেষ পর্যন্ত কোনো কাজেই আসেনি গোল দুটি।

সর্বশেষ সংবাদ

ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়েছে যুক্তরাষ্ট্র: মার্কিন সাংবাদিক

মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র অত্যন্ত দ্রুতগতিতে তার ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যবহার করেছে এবং এসব মজুদ পুনরায় পূরণ করতে দেশটির কয়েক...

এই বিভাগের অন্যান্য সংবাদ