spot_img

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার হিসেবে ঘোষণা

অবশ্যই পরুন

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে গণমাধ্যমকে জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসে বাশার রোড সংলগ্ন উত্তরের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’ সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে স্কুলের ভবন ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ