spot_img

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

অবশ্যই পরুন

অবশেষে ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে এয়ার ফোর্স ওয়ান থেকে নামেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচায় তার আগমনের সময় বাজানো হয় ব্যান্ডের ট্রাম্পেট সংগীত। সিঁড়ি বেয়ে নামার পর ট্রাম্প হাত মেলান বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উষ্ণ অভ্যর্থনায় হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, রোববার (১২ অক্টোবর) ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকেই বলেন, ‘নেতানিয়াহু যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী। তিনি খুব ভালো কাজ করেছেন। আমাদের মধ্যে কিছু মতপার্থক্য ছিল, কিন্তু সেগুলো দ্রুতই মিটে গেছে।’

এছাড়া ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। কুশনার গত সপ্তাহে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সূত্র: সিএনএন নিউজ।

সর্বশেষ সংবাদ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) দুপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ