spot_img

ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সেটা সমতার: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

ভারতের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত জাতীয় নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেছে। বিএনপির ভারতের সাথে সম্পর্ক চায়, তবে সেটা হবে সমতার।

শনিবার (১১ অক্টোবর) গাজীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘হান্নান শাহ স্মৃতি সংসদ’ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিছু লোক নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মরহুম আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র‍্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ