spot_img

শেখ হাসিনা দেশটাকে তার বাপের মনে করতো: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছে। সে দেশটাকে তার বাপের মনে করতো। বুধবার (০১ অক্টোবর) রাজধানীর পল্টন পূজা মণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

পূজার সময় পাহাড়ে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে বলে এ সময় মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন, তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির নেতা কর্মীরা সতর্ক আছে, যাতে নির্বিঘ্নে পূজা শেষ হয়। রাজনৈতিক স্বার্থে এই ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এতদিন। এখনো প্রচেষ্টা আছে এই সম্প্রতি ভাঙার।

তিনি বলেন, শেখ হাসিনা পারিবারিক রাজত্ব করতে চেয়েছেন। দেশটাকে তার বাপের মনে করতো। কোনো একটি দেশ চেয়েছে হাসিনাকে টিকিয়ে রেখে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে।

বিএনপির এই নেতা বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই দেশ-বিদেশ থেকে নানা চক্রান্ত করছে। গণতন্ত্র ফেরানোর জন্য হিন্দু মুসলমান সবাই একসঙ্গে লড়াই করেছি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ