spot_img

ক্রিকেট থেকে ভারতকে নিষেধাজ্ঞার দাবি

অবশ্যই পরুন

নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। তবে রেশ এখনো কাটেনি। ফাইনালে ভারতের শিরোপা জয়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না। বিশেষ করে পুরস্কার বিতরণী মঞ্চে ভারতের আচরণ নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এর মধ্যেই ভারতকে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন সাবেক তারকা রশিদ লতিফ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই জানিয়েছিল, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির মন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। তাই ফাইনালে ট্রফি নেওয়া থেকে বিরত থাকে রোহিত শর্মার দল। নাকভি মঞ্চে থাকায় সূর্যকুমার যাদবরা শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেন শিরোপা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রশিদ লতিফ লিখেছেন, ‘এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে নিষেধাজ্ঞা দেওয়া হোক। অন্য কোনো খেলায় হলে এমন সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হতো। কিন্তু আইসিসির চেয়ারম্যান থেকে অধিকাংশ কর্তাই ভারতীয়। তাই শাস্তি হবে না। ক্রিকেটের জন্য এটা এক কুৎসিত দিন। দিনের আলোয় ক্রিকেটের স্পিরিটকে হত্যা করা হলো।’

তবে কিছুটা ভিন্ন সুর তুলেছেন শোয়েব মালিক। তার মতে, ভারতীয় খেলোয়াড়দের ওপর চাপ ছিল প্রবল। তিনি বলেন, ‘ট্রফি জেতার পরও হাতে না পাওয়া দুঃখজনক। এখন হয়তো বিষয়টি হালকাভাবে নিচ্ছে তারা। কিন্তু কয়েক বছর পর ভাবতে বাধ্য হবে—এত কষ্ট করে জিতেও ট্রফি হাতে পেলাম না।’

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ