spot_img

প্যারিসের সিটি হলের জানালায় টানানো হলো ফিলিস্তিনের পতাকা

অবশ্যই পরুন

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা টানানো হয় প্যারিসের সিটি হলের জানালায়। গতকাল (২২ সেপ্টেম্বর) প্যারিসের কয়েকজন নির্বাচিত প্রতিনিধি ও বিক্ষোভকারীরা এই পতাকা উত্তোলন করেন।

তবে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় আধা ঘণ্টার মধ্যেই সরিয়ে ফেলা হয় পতাকাটি। অন্যদিকে, সোমবার ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

এই স্বীকৃতিকে স্বাগত জানাতে রাজধানীজুড়ে নানা আয়োজন দেখা যায়। এদিন প্রায় ৫০টি ফরাসি সিটি হলের কর্মকর্তা ফিলিস্তিনের পতাকার রঙের পোশাক পরেন।

সিটি কাউন্সিলর ও প্যারিস গ্রিন গ্রুপের সদস্য নুর ডুরান্ড-রাউচার বলেন, “আমরা গণহত্যার মুখোমুখি হচ্ছি। আর আমরা সেই লড়াইয়ের বিরুদ্ধেই লড়াই করছি।”

সর্বশেষ সংবাদ

খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান মেট্রোতে একদিনে রেকর্ড ৭ মিলিয়ন ট্রিপ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী তেহরানে মানুষের ব্যাপক সমাগম ঘটেছে। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ