spot_img

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ব্যবস্থা গ্রহণের নির্দেশ

অবশ্যই পরুন

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ নিয়ে আলাপ হয়েছে। এ সময় এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতে দেখা যায়।

যদিও পুলিশ, ডিবিসহ বিভিন্ন বাহিনী দলটির কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযান এখনো অব্যাহত আছে।

কর্মকর্তারা বলছেন- নিষিদ্ধ সংগঠনের লোকেরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ