spot_img

জামিন চেয়েছেন লতিফ সিদ্দিকী

অবশ্যই পরুন

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন চেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তার পক্ষে জামিনের আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী কায়েস আহমেদ।

মামলার আরও ছয় আসামিও জামিন আবেদন করেছেন। তারা হলেন: গোলাম মোস্তফা, জাকির হোসেন, তৌছিফুল বারী খান, আমির হোসেন, শফিকুল ইসলাম ও আবদুল্লাহীল কাইউম। এদের সবার পক্ষেই আইনি সহায়তা দিচ্ছেন কায়েস আহমেদ।

আইনজীবী কায়েস আহমেদ জানান, শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর লতিফ সিদ্দিকী কারাগারে থেকে জামিন আবেদন করার জন্য নির্দেশ দেন। তিনি কারাগারে বসেই ওকালতনামায় স্বাক্ষর করেন। আজ বিকেলে জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত শুক্রবার লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলে তিনি ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। তখন তিনি বলেন, আদালতের প্রতি তার আস্থা নেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মনজুরুল আলম পান্না ও লতিফ সিদ্দিকীসহ আরও কয়েকজন।

আলোচনা চলাকালে একদল ব্যক্তি সেখানে মিছিল নিয়ে প্রবেশ করে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখেন।

পরবর্তীকালে পুলিশ এসে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলায় রেডলাইন অতিক্রম না করার হুঁশিয়ারি চীনের

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ