spot_img

নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানালেন মির্জা ফখরুল

অবশ্যই পরুন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।’

প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব‍্যাহত করে এমন কোনও কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছেন।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ