spot_img

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

অবশ্যই পরুন

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

সোমবার (১৮ আগস্ট) নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ পরিদর্শনকালে এমন ঘোষণা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেআরটি।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্রমাগত হুমকি আর সামরিক মহড়ার বিপরীতে এই সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং।

এর আগে, চলতি সপ্তাহে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় ওয়াশিংটন-সিউল। অনুষ্ঠানে যার কড়া সমালোচনা করেন কিম জং উন। তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী আচরণের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ দেশ দু’টির। যা যেকোনো সময় সত্যিকারের যুদ্ধ উসকে দিতে পারে। যদিও মহড়াগুলো প্রতিরক্ষামূলক বলে বরাবরই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি একটি ইউরেনিয়াম উৎপাদন ও পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময় একই কথা বলেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতা।

সর্বশেষ সংবাদ

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ