spot_img

মুক্তি পাচ্ছে আনুশকার ‘ঘাটি’

অবশ্যই পরুন

দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠি। আসছে তাঅভিনীত নারীকেন্দ্রিক ছবি ‘ঘাটি’। ছবিটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা কৃষ জাগারলামুড়ি, যাঁর সঙ্গে এর আগে ‘বেদম’ সিনেমায় কাজ করেছেন অনুষ্কা।

প্রথমে এই ছবি ১৮ এপ্রিল ২০২৫ মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ বাকি থাকায় তা পিছিয়ে যায়। অবশেষে ছবির নির্মাতারা জানিয়েছেন, ৫ সেপ্টেম্বর ২০২৫-এ বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘ঘাটি’।

ছবিটির প্রযোজনায় রয়েছেন ।ইউভি ক্রিয়েশনস-এর ব্যানারে রাজীব রেড্ডি ও সাই বাবু। নির্মাতারা আশাবাদী, এই ছবি অনুষ্কার আগের হিট ছবি ‘অরুন্ধতী’ ও ‘ভাগমতী’-র মতো বক্স অফিসে আলোড়ন তুলবে।

‘ঘাটি’ একটি নারীকে ঘিরে গড়ে ওঠা গল্প, যেখানে অনুষ্কা শেঠিকে দেখা যাবে শক্তিশালী ও আবেগঘন চরিত্রে। ইতিমধ্যে ছবির শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ প্রায় শেষ। নির্মাতারা ছবির প্রচারণা শিগগিরই শুরু করবেন।

জানা গেছে, এই বুধবার প্রকাশিত হবে ছবির অফিসিয়াল ট্রেলার, যা নিয়ে অনুরাগীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

অনুষ্কা শেঠির দীর্ঘ বিরতির পর এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। নারীপ্রধান চরিত্র এবং সমাজের বাস্তব সংকটকে উপজীব্য করে তৈরি এই ছবি নতুন আলোচনার জন্ম দিতে চলেছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ