spot_img

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ: দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ

অবশ্যই পরুন

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার যুবারা।

হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে ইয়ং টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ওপেনার নাথানায়েলের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান। ২৭ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুতই পরিস্থিতি সামাল দেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তামিম ও রিজানের ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি জয়ের বন্দরে নিয়ে যায় লাল সবুজদের।

সর্বশেষ সংবাদ

চামড়া শিল্পকে আরো শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ