spot_img

‘এনবিআরের পদ্ধতিগত কাঠামো ভাগ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে’

অবশ্যই পরুন

শুধুমাত্র জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করলেই সমস্যা সমাধান হবে না। এর জন্য পদ্ধতিগত কাঠামো ভাগের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলেই করদাতাদের আস্থা অর্জন সম্ভব হবে— এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুর রহমান খান।

শনিবার (২৬ জুলাই) এফডিসিতে কর ব্যবস্থাপনায় সংস্কার ও রাজস্ব আয় বৃদ্ধি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর শিক্ষায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশে সত্যিকারে কর শিক্ষা বলে কিছু নেই। এটিকে পাঠ্য বইয়ে যুক্ত করতে এনবিআর কাজ করছে। যদিও এ চেষ্টা খুব একটা এগুতে পারেনি।

তিনি আরও বলেন, বর্তমান অডিট পদ্ধতিতে ভয়ের পরিবেশ তৈরি হয়। প্রযুক্তির ব্যবহার বাড়ালে এর নিরসন ঘটবে। পাশাপাশি কর ব্যবস্থাকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে এনবিআরকে প্রযুক্তিগত দিকটিও যুক্ত করতে হবে।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ