spot_img

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে দুই শতাধিক এমপি’র আহ্বান

অবশ্যই পরুন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি। বড় পরিসরে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে।

চিঠিতে বলা হয়, যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই, সেটি আমরা বুঝি। তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সেকারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।

আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স— এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোনালাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়।

সর্বশেষ সংবাদ

জনগণের স্বার্থ বিবেচনা করে ইরানের উচিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। ওয়াডেফুল বলেন, 'আমরা জানি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ