spot_img

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৬৪

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সর্বোচ্চ ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন ও খুলনা বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৮ হাজার ৭৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৭০ জন। এদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ৩৩ জন নারী।

সর্বশেষ সংবাদ

শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে প্রশংসা-আলিঙ্গনের পরই চীনের ওপর নতুন শুল্ক, কেন দু তরফা ব্যবহার ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে করমর্দন, প্রিয় বন্ধু বলা, এমনকি, আলিঙ্গনও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ