spot_img

ম্যাচ হেরে মিরপুর পিচের ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান কোচ

অবশ্যই পরুন

টাইগারদের বিপক্ষে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি২০ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা করেছেন সফরকারী দলের (ওয়ানডে ও টি২০) প্রধান কোচ মাইক হেসন। তিনি এই বলে ক্ষোভ ঝেড়েছেন যে এই ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয়।

গতকাল রোববার (২১ জুলাই) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মাইক হেসন বলেন, ‘(আদর্শ উইকেট) না। আমার মনে হয় না এমন উইকেট কাউকে সাহায্য করবে। সবাই এশিয়া কাপ বা টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে যাচ্ছে। সেই অবস্থায় এরকম আসলে মেনে নেওয়া যায় না। যদিও ব্যাট হাতে আমরা যেসব বাজে সিদ্ধান্ত নিয়েছি সেসব ব্যাপারে অজুহাত দিতে চাচ্ছি না। একইসঙ্গে এটা কোনোভাবেই আন্তর্জাতিক মানের উইকেট নয়।’

তিনি বলেন, যেকোনো দলের ক্রিকেটীয় উন্নতির জন্য আরও ভালো উইকেট প্রয়োজন। আমি আসলে এখানে বাংলাদেশকে পরামর্শ দিতে আসিনি। ক্রিকেটের উন্নতির জন্য আপনাকে আরও ভালো ক্রিকেট উইকেট বানাতে হবে। বিপিএলেও ভালো কিছু উইকেট হয়েছে এখানে। আন্তর্জাতিক ম্যাচে হয়তো সেরকম মানের উইকেট হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

পরে উইকেট নিয়ে বাংলাদেশি ওপেনার পারভেজ ইমন বলেছেন, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু তো মনে হয়নি। আমরা ১১০ রান করেছি, ১৬ ওভারে মনে হয় (মূলত ১৫.৩ ওভারে)। আমরা যদি ২০ ওভার খেলতাম ১৬০ রান এখানে করতে পারতাম। আমার মনে হয়নি এটা ওইরকম (যেমন পিচের কথা পাক কোচ বলেছেন)। হতে পারে ওরা এডজাস্ট করতে পারেনি, আমরা এডজাস্ট করার চেষ্টা করেছি এখানে।’

উল্লেখ্য, প্রথম টি২০-তে বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানের ফখর জামান ছাড়া সেভাবে কেউ দাঁড়াতেই পারেননি। তার ৩৪ বলে ৪৪ ছাড়াও আব্বাস আফ্রিদি ২২ ও খুশদিল শাহ ১৭ রান করেন। এ ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পারেননি আর কোনো সফরকারী ব্যাটার।

এইদিন ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশও শুরুতেই তানজিদ তামিম ও লিটন দাশের উইকেট হারায়। যদিও শুরুর ধাক্কাটা পারভেজ হোসেন ইমনের (৫৬) ফিফটির ওপর ভর করে ভালোই সামলে নেয় টাইগাররা। ২৭ বল এবং ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্য পেরোয় টাইগাররা। এই জয়ে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানকে টি২০ ফরম্যাটে হারালো স্বাগতিকরা।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ