spot_img

মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবজাতির কলঙ্ক—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।

নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবেন। এছাড়াও গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।

সর্বশেষ সংবাদ

ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

যুদ্ধের শুরুতে ইরান বাহরাইনে অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। এতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কার্যক্রম বিপর্যস্ত হয়ে পড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ