spot_img

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারীর মৃত্যু

অবশ্যই পরুন

বান্দরবানের চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই প‌রিবা‌রের ২ জনসহ ৩ জন ম্রো নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১) এবং মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। সেই সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের দুজনসহ এই তিন ম্রো নারীর মৃত্যু হয়। স্থানীয়রা নিহতদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এলেও, বাকি দুজনের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে।

বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণের পর তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন ম্রো নারীর মৃত্যুর খবর তিনি শুনেছেন।

বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্ট ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। তাদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সর্বশেষ সংবাদ

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আর এটিই প্রধানমন্ত্রীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ