spot_img

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা চলবে

অবশ্যই পরুন

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নিজেদের মধ‍্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময়-তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বাণিজ‍্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব শনিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজন হলে তারা আবার যাবেন। তিন দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আশাবাদ, নির্ধারিত সময়ের মধ‍্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।

এই আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

তিনদিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

সর্বশেষ সংবাদ

রোনালদো প্রার্থনা করেছিলেন, ‘মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ