spot_img

বুক জ্বালার সঙ্গে কাশির সমস্যা, ভয়ংকর রোগে ভুগছেন না তো?

অবশ্যই পরুন

সকালে ঘুম থেকে উঠে বুক জ্বালাপোড়া বা সারাদিন গলা খুসখুস করে কাশি হচ্ছেএমন সমস্যায় অনেকেই ভোগেন। অনেক সময় এই সব লক্ষণগুলো আমরা সাধারণ অ্যাসিডিটি বা ঠান্ডা-কাশি বলে ভাবি।  আবার অনেকেই ভাবেন এটা ভয়াবহ রোগের কারণ।তবে চিকিৎসকরা বছে ভিন্ন কথা।  কিন্তু চিকিৎসকরা বলছেন, এসব হতে পারে অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ। ভুল সময়ে খাওয়া এই সমস্যার অন্যতম প্রধান কারণ। হিন্দুস্তান টাইমসে চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।

অ্যাসিড রিফ্লাক্স: অ্যাসিড রিফ্লাক্স হলো এমন একটি অবস্থা, যেখানে পাকস্থলীর অ্যাসিড উল্টো দিক দিয়ে উঠে এসে খাদ্যনালিতে প্রবেশ করে। এতে বুকে জ্বালা, মুখে টক স্বাদ, গলায় কিছু আটকে থাকার অনুভূতি হয়। অনেক সময় এই সমস্যাকে সাইলেন্ট রিফ্লাক্স বলা হয়, যেখানে বুক জ্বালা না থাকলেও গলা পরিষ্কার করার তীব্র ইচ্ছে, কণ্ঠস্বর বদলে যাওয়া বা দাঁতের ক্ষয় দেখা যায়।

ভুল সময়ে খাওয়া: আমরা অনেক সময় খাবারের মানের দিকে গুরুত্ব দিই, কিন্তু খাবারের সময় ঠিক না রাখলে হজমে বড় ধরনের সমস্যা হয়। বিশেষ করে, অ্যাসিড রিফ্লাক্সে ভুগলে খাবারের সঠিক সময় জানা খুব জরুরি।

খাবারের আদর্শ সময়সূচি:

  • সকালের নাশতা: সকাল ৭টা থেকে ৮টার মধ্যে
  • সকালের হালকা নাস্তা: সকাল ১০টা থেকে ১১টার মধ্যে
  • দুপুরের খাবার: দুপুর ১টা থেকে ২টার মধ্যে
  • বিকেলের নাস্তা: বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে
  • রাতের খাবার: রাত ৭টা থেকে ৮টার মধ্যে (ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে)

যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত: চিকিৎসকরা বেশকিছু খাবার এড়িয়ে যেতে বলেছেন এগুলো হলো:

  • তীব্র মশলাযুক্ত খাবার: পাকস্থলীর অ্যাসিড বাড়ায়
  • সাইট্রাস ফল (লেবু, কমলা): অ্যাসিড উৎপাদন বাড়াতে পারে
  • ক্যাফেইন (চা, কফি): রিফ্লাক্স বাড়ায়
  • ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার: হজমে সমস্যা সৃষ্টি করে

ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডা. রিধিমা খামসেরা জানান, অনেক সময় সাইলেন্ট রিফ্লাক্স ঠিকভাবে ধরা পড়ে না, ফলে ভুল চিকিৎসা চলতে থাকে বছর বছর। সঠিক সময়ে খাবার গ্রহণ, অতিরিক্ত মসলা ও ক্যাফেইন এড়িয়ে চলা এবং হজমবান্ধব অভ্যাস গড়ে তুললে এই সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই শুধু কী খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন—সেই বিষয়েও সচেতন হওয়াটাই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি।

সর্বশেষ সংবাদ

শত্রুরা ইরানকে ভাঙতে ব্যর্থ হয়েছে: লারিজানি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরানকে ভাঙার পরিকল্পনায় ব্যর্থ হয়েছে। শনিবার এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ