spot_img

প্রথম সেশন শেষে ২৪৭ রানের লিড বাংলাদেশের

অবশ্যই পরুন

হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকেই প্যাভিলিয়নে ফেরত গেছেন মুশফিকুর রহিম। অপরপ্রান্তে অধিনায়ক নাজমুল শান্ত ১৬৮ বলে ৮৯ রানে অপরাজিত রয়েছেন।

৫৭ ওভারে তিন উইকেটের বিনিময়ে ১৭৭ স্কোর নিয়ে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ শনিবার (২১ জুন) পঞ্চম ও শেষ দিনে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে ১ উইকেট হারানোর বিনিময়ে ১৯ ওভারে ৬০ রান তুলেছে বাংলাদেশ।

টেস্টের পঞ্চম দিন শুরু থেকে বেশ দেখেশুনেই খেলছিলেন মুশফিক ও শান্ত। তবে ৭৫ ওভারের শেষ বল মিড অনে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে চেয়েছিলেন মুশফিক। এতে ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে যান তিনি। তাতে এক রানের জন্য ফিফটি পাওয়া হয়নি তার।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আবারও বৃষ্টি নেমেছে গলে। পুরো মাঠ ঢেকে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ