spot_img

দোভাষীকে ভুলবশত প্রেসিডেন্ট ভেবে করমর্দন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

অদ্ভুত এক কাণ্ড হয়েছে কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বদলে ভুল করে তার দলের এক অনুবাদকের সঙ্গে করমর্দন করে তাকে সম্ভাষণ জানান। সম্মেলনস্থলে ছবি তোলার এক মুহূর্তে ঘটনাটি ঘটে।

ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, আত্মবিশ্বাসের সঙ্গে স্টারমার ওই ব্যক্তির হাত চেপে ধরে হাসিমুখে কুশল বিনিময় করছেন। অথচ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং তখন তাদের পেছনে দাঁড়িয়ে ছিলেন এবং পরিচিত হওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে স্টারমার সেসময় বেশ কিছুক্ষণ অনুবাদকের হাত ধরে রাখেন। পরে যখন প্রেসিডেন্ট সামনে এগিয়ে আসেন, তখন বিভ্রান্তিতে পড়ে যান তিনি। পরে অবশ্য করমর্দন করেন দুই নেতা। কিন্তু তখনো তারা ছবি তোলার জন্য কোথায় দাঁড়াবেন, তা নিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান।

অবশ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবার জি৭ সম্মেলনে আরও এক কাণ্ড ঘটিয়েছেন। রুশ সংবাদমাধ্যম আরটি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কিছু বাণিজ্য-সংক্রান্ত কাগজ পড়ে গিয়েছিল। এ সময় সেগুলো কুড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যান স্টারমার এবং তিনি ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারত এই বছর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ