spot_img

রিতেশের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জন আব্রাহামকে বিয়ে করেছিলেন জেনেলিয়া?

অবশ্যই পরুন

২০১১ সালে প্রেক্ষাগৃহ কাঁপিয়ে মুক্তি পেয়েছিল অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’—আর সেই ছবি ঘিরেই তৈরি হয়েছিল বলিউডের সবচেয়ে আজব ও ভাইরাল গুজবগুলির একটি। শোনা গিয়েছিল, শুটিংয়ের সময় একেবারে সত্যিকারের পণ্ডিত ডেকে, মন্ত্র-সপ্তপদী-মালা-মঙ্গলসূত্র সবকিছু মিলিয়ে জন আব্রাহাম ও জেনেলিয়া ডি’সুজার নাকি ‘হঠাৎ বিয়ে’ হয়ে গিয়েছিল!

প্রায় এক দশক ধরে এই গুজব নিয়ে নানা কানাঘুষো চললেও অবশেষে নিজের মুখে গোটা ব্যাপারটা নিয়ে পরিষ্কার মন্তব্য করলেন জেনেলিয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই গুজব প্রসঙ্গে অভিনেত্রী জানালেন, “ধুর! পুরোটাই বানানো গল্প। আমাদের কোনও বিয়ে হয়নি। এই গুজবগুলো ছড়িয়েছিল ছবির প্রচারের দায়িত্বে থাকা কিছু লোকজন। কেন করেছিল, সেটা ওদেরই জিজ্ঞেস করুন!”

জেনেলিয়া সরাসরি আঙুল তুলেছেন প্রচার কৌশলের দিকে। তার কথায়, “এই গুজবের পিছনে আমাদের কেউ ছিল না। এটা একদম ভিত্তিহীন এবং মনগড়া গল্প।”

প্রসঙ্গত, ২০১২ সালে রিতেশ দেশমুখকে বিয়ে করেন জেনেলিয়া এবং বর্তমানে তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে জন আব্রাহাম বিয়ে করেছেন প্রিয়া রুনচালকে।

সর্বশেষ সংবাদ

একযোগে বদলি ২৩ পুলিশ কর্মকর্তা

একযোগে বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারিকৃত এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ