spot_img

নতুন করে ৫ দেশে মিশন খুলছে সরকার

অবশ্যই পরুন

বাণিজ্য সম্প্রসারণ ও কূটনৈতিক সংযোগ বাড়াতে ৫ দেশে নতুন মিশন খুলবে বাংলাদেশ। সোমবার অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

পোস্টে উপদেষ্টা বলেন, ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা ও এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে ৫ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে।

সর্বশেষ সংবাদ

ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনাল ম্যাচের পর মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ