spot_img

স্পেনকে হারিয়ে আবারও উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন পর্তুগাল

অবশ্যই পরুন

স্পেনকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ফেভারিট হিসেবে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২১ মিনিটে লিড নেয় স্প্যানিশরা। মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডির গোলে লিড নেয় দে লা ফন্তের দল। তবে সমতায় ফিরতে সময় নেয়নি পর্তুগাল। ২৬ মিনিটে নুনো মেন্ডেজের গোলে স্কোরলাইন ১-১ করে দলটি। ৪৫ মিনিটে মিকেল ওয়াইয়েরজাবালের গোলে আবারও লিড নিয়ে বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড পর্তুগিজদের সমতায় ফেরায়। ৬১ মিনিটে স্কোরশিটে নাম তোলেন সিআরসেভেন। নির্ধারিত আর অতিরিক্ত সময়ে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আলভারো মোরাতার নেয়া স্পেনের চতুর্থ শট পর্তুগাল গোলকিপার রুখে দিলে ৫-৩ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো নেশনস লিগ ট্রফি জিতে নেয় রোনালদোর দল।

সর্বশেষ সংবাদ

ইমরান খানের বোন আলিমা খানকে আটকের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ