spot_img

গ্যাস্ট্রিকের যন্ত্রণা কমাবে যেসব প্রাকৃতিক উপাদান

অবশ্যই পরুন

আমাদের শরীরের সুস্থতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে অন্ত্রে। প্রতিদিন আমরা যা খাই, তার সঠিক হজম, পুষ্টি গ্রহণ এবং রোগ প্রতিরোধ—এই তিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের অন্ত্র বা গাট। অথচ অনেকেই এর যত্নে খুব একটা সচেতন নই। ফলে বদহজম, গ্যাস্ট্রিক, পেট ফাঁপার মতো সমস্যায় ভুগতে হয় প্রায়ই। তবে আশার কথা, কিছু সাধারণ ঘরোয়া খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা একেবারেই সহজ।

চলুন, জেনে নিই কোন কোন উপাদান অন্ত্রের যত্নে সবচেয়ে কার্যকর।

আদা

আদা একটি প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। গরম পানিতে মিশিয়ে আদার রস পান করলে কিংবা কাঁচা আদা চিবিয়ে খেলে হজমশক্তি বাড়ে। এ ছাড়া গ্যাস-অম্বল, বমিভাব, বদহজমের মতো সমস্যা সহজে কমে যায়। নিয়মিত আদা খাওয়ার ফলে হজমকারী এনজাইমের ক্ষরণ বাড়ে। যা খাবার সঠিকভাবে হজম করতে সহায়তা করে এবং শরীর পায় প্রয়োজনীয় পুষ্টি।

রসুন

খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুললে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। রসুনে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য রক্ষা করে। এটি শুধু হজমেই সাহায্য করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তবে রসুন খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। অতিরিক্ত রসুন হজমের জন্য সমস্যা তৈরি করতে পারে।

হলুদ

হলুদের মূল উপাদান ‘কারকিউমিন’ একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি। গরম দুধে বা গরম ভাতে কাঁচা হলুদ বা সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে অন্ত্রের প্রদাহ কমে এবং তা পরিষ্কার রাখতে সাহায্য করে। নিয়মিত হলুদ খাওয়া শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে। কেবল অন্ত্র নয়, বরং গোটা শরীরেই এর উপকারিতা ছড়িয়ে পড়ে। অন্ত্রের যত্ন মানেই শরীরের যত্ন। আদা, রসুন, হলুদের মতো প্রাকৃতিক উপাদানকে খাদ্যতালিকায় নিয়মিত জায়গা দিলে শরীর থাকবে হালকা, হজমশক্তি থাকবে ঠিকঠাক, আর আপনি পাবেন ভেতর থেকে আসা সুস্থতা।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, এখনও সিদ্ধান্ত হয়নি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ