spot_img

সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা

অবশ্যই পরুন

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। সে হিসেবে বাংলাদেশে তার পরের দিন অর্থাৎ ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) দেশটির গণমাধ্যমে এ সম্পর্কিত খবর প্রকাশিত হয়েছে।

সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন বাংলাদেশে ঈদ পালন হয়। সে হিসেবে সৌদিতে আগামী ৬ জুন ঈদুল আজহা হলে বাংলাদেশে ৭ জুন ঈদের তারিখ অনেকাংশে নিশ্চিত হওয়া যায়।

যদিও আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ের অধীন জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকের পর ঈদের তারিখ ঘোষণা করার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-সংক্রান্ত রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনাল ম্যাচের পর মাঠে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ