spot_img

প্রিমিয়ার লিগে সালাহর রাজত্ব, একাই দখলে নিলেন সব পুরস্কার

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ২০২৪-২৫ মৌসুমের শিরোপাটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো লিভারপুলের। সেই আনুষ্ঠানিকতাও অবশেষে শেষ হলো। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে মৌসুম শেষ করেছে অলরেডরা। যেখানে ব্যক্তিগত সাফল্যের শীর্ষে লিভারপুলের মধ্যমণি হয়ে ছিলেন মোহাম্মদ সালাহ।

দুর্দান্ত পারফরম্যান্সে দলকে টেনে নিয়ে গেছেন একের পর এক জয়ে, রেখে গেছেন অমোচনীয় ছাপ। যার পুরস্কার হিসেবে পেয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা অ্যাটাকারের খেতাব। যার ফলে ইংলিশ লিগের ইতিহাসে একই সিজনে গোল, অ্যাসিস্ট এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া একমাত্র ফুটবলার এখন সালাহ।

পুরো মৌসুমের ৩৮ ম্যাচে সালাহ করেছেন ২৯ গোল ও ১২ অ্যাসিস্ট, যা লিগে তার আধিপত্যেরই প্রমাণ। শুধু গোল করাতেই নয়, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা, আক্রমণ তৈরি করা ও ম্যাচ জেতানো মুহূর্তে উপস্থিত থেকে প্রমাণ করেছেন কেন তিনি লিভারপুলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকা।

এমন কৃতিত্বে শুধু ক্লাব সমর্থক নয়, প্রশংসায় পঞ্চমুখ ফুটবল বিশ্বও। অনেকেই বলছেন, প্রিমিয়ার লিগ ইতিহাসে সালাহর এই মৌসুমটা অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হবে। সালাহ নিজেও পুরস্কার গ্রহণের সময় বলেন, ‘এই সাফল্য শুধু আমার না, পুরো দলের। কোচ, সতীর্থ ও ভক্তদের ছাড়া এটি সম্ভব হতো না।’

এই মৌসুমে সালাহর একক দাপটে আরও একবার প্রমাণ হলো প্রিমিয়ার লিগ মানেই সালাহ ম্যাজিক!

২০২৪-২৫ মৌসুমের আগে ২০২১-২২ মৌসুমেও এই দুই পুরস্কার ছিলো সালাহর দখলে। গোল্ডেন বুট পেয়ে রেকর্ড আরও একটা করেছেন সালাহ। ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে চার মৌসুমে গোল্ডেন বুট পেয়েছেন তিনি।

সালাহ ছাড়া এই কীর্তি আছে কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির। চলতি মৌসুমের আগে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমেও সর্বোচ্চ গোলদাতা ছিলেন সালাহ।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, এখনও সিদ্ধান্ত হয়নি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার, তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ