spot_img

ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ৬ মাস নিষিদ্ধ সাদ

অবশ্যই পরুন

আগামী ছয় মাস বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত কোনো ফুটবল ম্যাচে খেলতে পারবেন না সাদ উদ্দিন। ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জিকে ধাক্কা দেওয়ার ঘটনায় এই শাস্তি পেয়েছেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।

গত ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচে সাদ উদ্দিন ম্যাচ অফিশিয়াল সুজিত ব্যানার্জিকে ধাক্কা দেন।

১৪ মে বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ছয় মাস বাফুফে আয়োজিত কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না সাদ উদ্দিন। নিষেধাজ্ঞাটি কার্যকর হবে ওই দিন থেকেই, যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায় বাফুফে। তবে নিষেধাজ্ঞার মেয়াদ যতই হোক, ম্যাচের হিসাবে সাদ উদ্দিনকে মাঠের বাইরে থাকতে হবে শুধু চলতি মৌসুমের বাকি চারটি ম্যাচে।

সর্বশেষ সংবাদ

রাশিয়াকে নিয়ে কড়া বক্তব্য না দিতে ইউরোপীয় দেশগুলোকে পরামর্শ পেন্টাগনের

রাশিয়ার সামরিক হুমকি নিয়ে প্রকাশ্যে কড়া বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ