spot_img

জামায়াতের নিবন্ধন: আপিলের পরবর্তী শুনানি আগামীকাল

অবশ্যই পরুন

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি আজ মঙ্গলবারের (১৩ মে) মতো শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল বুধবার (১৪ মে) ঠিক করা হয়েছে।

আজ সকাল ১০টায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়।

জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ দিন ধার্য করেছিলেন। ওইদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলা দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়।

সর্বশেষ সংবাদ

ইসরায়েল চুক্তি ভণ্ডুলে সর্বোচ্চ চেষ্টা করছে: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনাকে ইসরায়েল নস্যাৎ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।...

এই বিভাগের অন্যান্য সংবাদ