spot_img

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে রাখাইনে সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

অবশ্যই পরুন

বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে জাতিসংঘ করিডোর চালু করতে পারে—এমন মন্তব্য করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

এতে বলা হয়, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। সংস্থাটি বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদার করতে কাজ করবে জাতিসংঘ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ থেকে মিয়ানমারে সীমান্ত পেরিয়ে যেকোনও মানবিক সহায়তা বা সরবরাহের জন্য প্রথমে দুই সরকারের সম্মতি প্রয়োজন। সীমান্ত অতিক্রম করে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়। এছাড়া, সংস্থাটি সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সুপ্রিম কোর্টের 'বার্ষিক প্রতিবেদন-২০২৫' পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (১৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ