spot_img

মুক্তির তারিখ পেছালো আলিয়া-রণবীর দম্পতির নতুন সিনেমা, কবে আসছে?

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম আইকনিক ও প্রভাবশালী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মুক্তির তারিখ পিছিয়েছে এই খবর সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল ছবিটি মুক্তির নতুন তারিখ।

বলিউডের সূত্র মারফত জানা গেছে, ২০২৬ সালের স্বাধীনতা দিবসের মাসে, অর্থাৎ অগস্টে মুক্তি পেতে পারে ‘লাভ অ্যান্ড ওয়ার’।

আরও জানা যায়, ছবির শুটিংয়ের শিডিউল তিন মাস পিছিয়েছে। যে কারণে, মার্চে ঈদের সময় মুক্তি পাবে না ছবি। স্বাধীনতা দিবসের সপ্তাহেই ছবি মুক্তির পরিকল্পনা করেছে বানসালির টিম।

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল। এর আগে আলিয়া-রণবীর দম্পতি কাজ করেছেন একসঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’-এ। সেই ছবিতে অভিনয় করতে গিয়েই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলিয়া-রণবীর। ভিকির স্ত্রী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের প্রাক্তন প্রেমিক ছিলেন রণবীর। ক্যাটরিনার সঙ্গে রণবীরের বাক্যালাপ প্রায় বন্ধ থাকলেও ভিকির তিনি বন্ধুই। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ এই তিনজন যে সিলভার স্ক্রিনে ঝড় তুলবেন, তা নিয়ে এখন থেকেই আশাবাদী সিনেমা নির্মাতারা।

সর্বশেষ সংবাদ

হামাসের নতুন প্রধান খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসেবে খলিল আল-হাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ