spot_img

সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা

অবশ্যই পরুন

বলিউডে প্লেবয় হিসেবে নাম আছে রণবীর কাপুরের। আলিয়ার আঁচলে বাঁধা পড়ার আগে জল খেয়েছেন একাধিক সুন্দরীর ঘাটে। তবে এখন সেসবে মন নেই অভিনেতার। বদভ্যাসগুলো পাল্টে একজন ভালো বাবা ও স্বামী হিসেবে নিজেকে চেনাতেই ভালোবাসেন।

কারিনা কাপুরের একটি শোয়ে এসে এরকম জানিয়েছিলেন রণবীর। যা শুনে কারিনাও খুলেছিলেন ব্যক্তিজীবনের ঝাপি। জানিয়েছেন, সাইফ আলী খান একটি রাতও কাটাননি তার সঙ্গে।

ওই অনুষ্ঠানে রণবীর জানা, রাহার জন্মের আগে কীভাবে তিনি আলিয়া ভাটের পাশে ছিলেন। টানা এক সপ্তাহ আলিয়ার সঙ্গে হাসপাতালে ছিলেন রণবীর।

তার কথায়, “আমি ওর (আলিয়া) সঙ্গে হাসপাতালে ছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। সন্তান হওয়ার আগে আমি কাজ থেকে টানা দুই-তিন মাস ছুটি নিয়েছিলাম। টানা এক সপ্তাহ আমি ওর সঙ্গে হাসপাতালে ছিলাম।”

তাতেই আক্ষেপ ঝড়ে পড়ে কারিনার। তিনি সাইফকে নিয়ে বলেন, “তার মানে তুমি স্বামী হিসাবে খুবই ভালো। অথচ সাইফকে দেখ। একটা রাতও সে আমার সঙ্গে হাসপাতালে থাকেনি।”

এদিকে রণবীরের কথাগুলো শুনে তার প্রতি মুগ্ধ অনুরাগীরা। ভাসিয়েছেন প্রশংসায়। কারও মন্তব্য, “বিয়ের পরে সত্যিই বদলে গিয়েছে রণবীর।”যদিও সেসবের কোনো উত্তর দেননি রণবীর-কারিনা।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ