spot_img

ফিল্মফেয়ারে ‘ট্র্যাডিশনাল কুইন অব দ্য ইয়ার’ অভিনেত্রী জয়া

অবশ্যই পরুন

এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় অনবদ্য অভিনয়ের বাইরে ফ্যাশন, স্টাইল কিংবা সৌন্দর্যের দিক থেকেও বেশ এগিয়ে তিনি। বরাবরই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মেলে ধরেন তিনি। সেই রূপ-বৈচিত্র এবার অনেক বড় সম্মাননা এনে দিলো এ অভিনেত্রীকে।

সোমবার (১৭ মার্চ) কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিস্ট-গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরে অন্য সবার মধ্য থেকে বছরের সেরা ‘ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড’ লাভ করেন লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী।

তারকা জয়া আহসান তার পুরস্কারপ্রাপ্তির এ খবর সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে ভাগ করে নিয়েছেন। অনুভূতি প্রকাশ করে লিখেছেন, এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি আমি। ফিল্মফেয়ার সবসময় বিশেষ অনুভূতি দিয়েছে আমাকে। এবারের পুরস্কার আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।

এ অভিনেত্রী অনুভূতি প্রকাশের সঙ্গে কয়েকটি ছবিও যোগ করেছেন পোস্টে। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। ছবিতে তার পরনে ছিল অলিভ রঙের সাইনি সিল্ক হাই স্লিট গাউন। টেনে বাধা চুল আর হালকা গয়নায় গ্ল্যামার তীব্র হয়ে উঠেছে তার।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ