spot_img

ঘোষণা হলো ‘ধর্ষণবিরোধী মঞ্চ

অবশ্যই পরুন

আট বছরের শিশু আসিয়া ধর্ষণসহ সম্প্রতি ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৯ মার্চ) প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা আসে। সংবাদমাধ্যমে পাঠানো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর প্রতি সংঘটিত ধর্ষণ নিপীড়ন, নারীবিদ্বেষী ‘মব’ এবং বিচারহীনতার সংস্কৃতির বিরূদ্ধে এই মঞ্চের অবস্থান।

এই মঞ্চ থেকে দুই দফা দাবি উত্থাপিত হয়েছে

এক. অনতিবিলম্বে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সকল ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে।

দুই. আছিয়ার হত্যাচেষ্টাকারী এবং ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ তাদের কর্মসূচি বহাল রাখবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এড়ানোর আহ্বান যুক্তরাজ্য ও ওমানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভেঙে যাওয়া শান্তি আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা বৃদ্ধি না করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ