spot_img

সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান গ্রেপ্তার

অবশ্যই পরুন

অর্থপাচার মামলায় আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

সিআইডি সূত্র জানায়, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। এই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী, ১৩৩ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে সাদিক অ্যাগ্রোর ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ