spot_img

চ্যাম্পিয়নস ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন

অবশ্যই পরুন

আর মাত্র ৬ দিন পরে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এরইমধ্যে দলগুলো তাদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এদিকে পিছিয়ে নেই বাংলাদেশও। আনুষ্ঠানিকভাবে আজ বুধবারই (১২ ফেব্রুয়ারি) মিরপুরে অনুশীলন শেষ করবে টাইগাররা।

তার আগে পুরো দল কোচিং স্টাফসহ ফটোসেশন সেরেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের মূল মাঠে এদিন ফটোসেশন হয়। উপস্থিত ছিলেন সকল ক্রিকেটাররাও। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বাকাপেও আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব ছিল।

ফটোসেশনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশের টুর্নামেন্টের প্রথম ম্যাচও হবে দুবাইয়ে। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি মাঠে থাকবে ফিল সিমন্সের শিষ্যরা। পরের ম্যাচ ধরতে দল আসবে পাকিস্তানে। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। ফলে তিনটা ম্যাচই বড় দলের বিপক্ষে, যেখানে জয়ের সমীকরণটাও বেশ কঠিন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। পরে উড়াল দিবে দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

সর্বশেষ সংবাদ

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ