spot_img

বিপ্লবের নামে নৈরাজ্য করে তৃতীয় পক্ষের হাতে ক্ষমতা দেয়ার চেষ্টা চলছে: নুর

অবশ্যই পরুন

বিপ্লবের নামে নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষের কাছে ক্ষমতা ঠেলে দেয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, মব উস্কে দিয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিলে তা দেশের জন্য ভালো হবে না।

শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে পল্টন কলেজ মাঠে শ্রমিক অধিকার পরিষদের কাউন্সিলে এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করে দল বা দখলবাজি সমর্থনযোগ্য নয়। প্রকাশ্যে সহিংসতা সমর্থন না করার কথা জানিয়ে তিনি বলেন, কোথায় গিয়ে থামতে হয় সেই জ্ঞানটুকু থাকা দরকার।

জনগণের চোখে ধুলা দেয়া হচ্ছে দাবি করে নুর বলেন, রাজনৈতিক ফায়দা লোটার জন্য উস্কানি দেয়া হচ্ছে। দেশের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই সামরিক শক্তির নতুন মহড়া দিল উত্তর কোরিয়া। এবার নিজেদের তৈরি অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ থেকে একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ