spot_img

বিভেদ-বিভক্তি ভুলিয়ে ভাষাই সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে: ঢাবি উপাচার্য

অবশ্যই পরুন

ভাষাই দেশজুড়ে বিভেদ-বিভক্তি ভুলিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভাষা পদযাত্রা-২০২৫ উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

ভাষাই একমাত্র জাতিগত বিভেদ ভুলে সবাইকে একত্র করতে পারে জানিয়ে তিনি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, সবাইকে ভাষার প্রতি সম্মান রাখতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে ভাষার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

বিজ্ঞান বিভাগের আয়োজনে র‍্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে,শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় দেশে হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যমন্ত্রী

`দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক ও শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে’ সংসদ সদস্য আখতার হোসেনের এমন প্রশ্নের উত্তরে সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ