spot_img

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন সাবিনা ইয়াসমিন

অবশ্যই পরুন

‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’, অনুষ্ঠানে গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ ঘটনা ঘটে।

সংগীতশিল্পী দিঠি আনোয়ার জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।

আরও বলেন, ‘অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় ক্যানসার নিয়ে চিকিৎসাতেও ছিলেন সাবিনা। আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। আইনশৃঙ্খলাবাহিনী প্রতারণার...

এই বিভাগের অন্যান্য সংবাদ