spot_img

আয়রন ডোম বানানোর ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আয়রন ডোম বানাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্বাহী আদেশ দিয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডায় তার গলফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্রের একটি নির্বাহী আদেশের মাধ্যমে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নির্মাণের নির্দেশ দেবেন।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের শক্তিশালী, আরও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা থাকা প্রয়োজন। আর কিছুক্ষণের মধ্যেই আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’

তিনি বলেন, ‘প্রথম আদেশটি হলো অত্যাধুনিক আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণের কাজ অবিলম্বে শুরু করা, যা আমেরিকানদের সুরক্ষা দিতে সক্ষম হবে।’

সর্বশেষ সংবাদ

কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ‘ধ্বংসাত্মক’ ড্রোন হামলা ইরানের

কুয়েতে অবস্থিত দুটি ‘মার্কিন সামরিক স্থাপনায়’ বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। এই হামলায় অন্য স্থাপনায় আঘাতের পাশাপাশি...

এই বিভাগের অন্যান্য সংবাদ