spot_img

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট করা যাবে না: সৈয়দা রিজওয়ানা

অবশ্যই পরুন

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় মাটি, পানি ও বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদও দেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মলনে তিনি একথা জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের অবস্থা দেখে শিক্ষা নেয়া উচিত। প্রকৃতির এমন উপাদানগুলো নষ্ট করা যাবে না যা তৈরি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতিবান্ধব। পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। প্লাস্টিক বোতল বাদ দিয়ে কাচের বোতল ব্যবহারেরও পরামর্শ দেন সৈয়দা রিজওয়ানা হাসান।

নটরডেম কলেজে অনুষ্ঠিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলনে ১২ জেলা থেকে ১২০০ শিক্ষার্থী উপস্থিত হয়েছে। দুইদিনব্যাপী চলবে এই জাতীয় প্রকৃতি সম্মেলন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করবে। এনসিপির...

এই বিভাগের অন্যান্য সংবাদ