spot_img

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

অবশ্যই পরুন

সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে নন-ক্যাডার সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ৫৯ জন প্রশাসনিক (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হলো। নিয়ম অনুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।

এছাড়া জাতীয় বেতন-স্কেল ২০১৫ অনুযায়ী এসব কর্মকর্তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ-১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ