spot_img

বেলুচিস্তানে অভিযানে ২৭ সন্ত্রাসী নিহত

অবশ্যই পরুন

পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি জেলায় গোয়েন্দা অভিযানে অন্তত ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী গোপনে সন্ত্রাসীদের ঘিরে ধরে এবং তীব্র গোলাগুলিতে ২৭ জন জঙ্গি নিহত হয়। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকসহ একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। নিহত জঙ্গিরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

আইএসপিআর জানায়, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতি রক্ষায় বদ্ধপরিকর। চামানে একটি বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হওয়ার দুই দিন পর এই অভিযান চালানো হলো।

সর্বশেষ সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ইসরায়েলি আগ্রাসন থামিয়েছে: হিজবুল্লাহ প্রধান

হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম মঙ্গলবার লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনার কঠোর নিন্দা জানিয়ে মন্তব্য করেছেন, এই আলোচনা লেবাননের...

এই বিভাগের অন্যান্য সংবাদ