spot_img

বৈঠকে যোগ দিতে সৌদি আরবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

সিরিয়ার পরিস্থিতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি।

রোববার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা এসপিএ অনুসারে, আসাদ আল-শায়বানিকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খ্রেইজি স্বাগত জানান।

রোববারের এ বৈঠকে তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান, মিসর, ব্রিটেন, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদেরও অংশগ্রহণের কথা রয়েছে।

তুরস্কের কূটনৈতিক সূত্র আনাদোলু অ্যাজেন্সিকে নিশ্চিত করেছে, সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও অংশ নেবেন।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের রাজধানী তেহরান সফর করবেন। সেখানে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ