spot_img

গাড়ির ফিটনেস-লাইসেন্সের কারণে দুর্ঘটনা হলে দায় বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তার

অবশ্যই পরুন

গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে যদি সড়কে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিআরটি এর সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল করিম খান।

শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনার কথা বলেন তিনি। পাশাপাশি রাস্তার কারণে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের দায়ী করা হবে বলেও জানান তিনি।

দুর্ঘটনা কমাতে ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আগামী ৩ মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি করপোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশ দেন তিনি।

নকল লাইসেন্স যাচাইয়ে সরাসরি বিআরটিএর ডাটাবেজে ঢোকার অনুমোদন পাবে ট্রাফিক পুলিশ। উপদেষ্টা বলেন, এজন্য টহল বাড়াতে হবে। গতিসীমা বাস্তবায়ন করবে পুলিশ মালিক এবং শ্রমিক সমিতি। এসময় ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে বলেও জানান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী কী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ