spot_img

শাকিবের দলের ‘থিম সং’ প্রকাশ (ভিডিও)

অবশ্যই পরুন

বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসকে কিনে নিয়েছেন ঢালিউডের তারকা শাকিব খান। এবার ঢাকা ক্যাপিটালসের জন্য এফডিসিতে এক বিশাল সেটে গানও শুট করা হয়ে গেছে বলে জানা গেছে। এই থিম সং-টি রাসেল মাহমুদের কথায় প্রীতম হাসান তৈরি করেছেন।

এ গানের ভিডিও নির্মাণ, ডিওপি ছিলেন রাকিব আহমেদ। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ রুসো, সুর-সংগীত করেন প্রীতম আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম নিজেই।

ব্যয়বহুল এ গানে শাকিব খানের উপস্থিতি সকলের নজর কেড়েছে। সেই সঙ্গে গানে ঢাকা ক্যাপিটালসের কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে দেখা গেছে একঝাঁক তারকাদের। সেখানে রয়েছেন সিয়াম আহমেদ, মামনুন ইমন, মীম, পূজা চেরী, দীঘি, স্পর্শিয়া, মীম মানতাশা, ইরফান সাজ্জাতদের।

গানের শুরুতে শাকিবের মুখে সংলাপে শোনা যায়, যতবার দাঁড়িয়েছি একসাথে, ততবারই এনেছি জয়। জয় ছাড়া ভাবতে শিখিনি কিছুই, তাই সেই লক্ষ্যে আরও একবার…। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।


সর্বশেষ সংবাদ

৯ খাতে ব্যয় কমিয়ে পরিপত্র জারি করল সরকার

জ্বালানি সংকট পরিস্থিতিতে সরকারি গাড়ি কেনা, গাড়িতে জ্বালানি ব্যবহার, সভা-সেমিনারসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় হ্রাস করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ