spot_img

স্লোভাকিয়ার মধ্যস্থতায় রাজি পুতিন

অবশ্যই পরুন

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য স্লোভাকিয়ার মধ্যস্থতায় আপত্তি নেই মস্কোর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে স্লোভাকিয়া আলোচনা করতে চাইলে তাকে স্বাগত জানায় রাশিয়া। তিনি বলেন, মস্কো-কিয়েভ সংঘাত নিয়ে নিরপেক্ষ অবস্থান ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত এই দেশটির। তাই স্লোভাকিয়ার মধ্যস্থতায় আলোচনায় ভরসা করতে পারে পুতিন প্রশাসন।

২০২৩ সালে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন রবার্ট ফিকো। এরপর থেকেই ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ঢালাও সহায়তার বিরোধিতা করে আসছেন তিনি।

সর্বশেষ সংবাদ

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেখানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদকে সভাপতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ